ঘূর্ণিঝড় রিমালেও খুলনায় খরা, অসহনীয় গরম – দৈনিক গণঅধিকার

ঘূর্ণিঝড় রিমালেও খুলনায় খরা, অসহনীয় গরম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৪ | ১১:৪০
ঘূর্ণিঝড় রিমালের উপকূলে আঘাত হানলেও খুলনায় তেমন বৃষ্টি হচ্ছে না। মাঝেমধ্যে দমকা হাওয়া ও ঝিরিঝিরি বৃষ্টি হলেও কাটছে না গরম। দিনভরই চলছে এ অবস্থা। খুলনায় শনিবার (২৬ মে) রাত ৯টা পর্যন্ত মাত্র ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এ দিন তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩২.৪ ও সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, রিমালের প্রভাব খুলনার ওপর এখনও আসেনি। তাই বৃষ্টি কম। রাত ৯টা পর্যন্ত ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, খুলনায় ভোর থেকে তুমুল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সময় ঘূর্ণিঝড় রিমাল খুলনায় প্রভাব ফেলবে। সন্ধ্যা ৬টায় মোংলা সমুদ্র বন্দর থেকে রিমাল ১৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। জলবায়ু বিষয় নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান এওসেডের নির্বাহী পরিচালক শামীম আরেফিন বলেন, ঘূর্ণিঝড়ের প্রকৃতিই এমন। মূল অংশ না আসা পর্যন্ত গরম কাটে না। তবে রিমাল খুলনায় বৃষ্টি দেবে, পরিবেশও শীতল করবে। তবে শঙ্কা হচ্ছে মূল আঘাতটা খুলনায় এলে ক্ষতির পরিমাণটা কত হবে। দুর্বল বেড়িবাঁধ উপচে জোয়ারের চাপেই পানি ঢুকছে লোকালয়ে। মুল আঘাতে বেড়িবাঁধ ভাঙলে পরিস্থিতি কী হবে? এমনিতেই সুপেয় পানির সংকট। বাঁধ ক্ষতি হয়ে লোনা পানিতে সয়লাব হলে পানির সংকট আরও তীব্র ও মারাত্মক হতে পারে। টুটপাড়ার সেলিম সরদার বলেন, দমকা হাওয়ায়ও গরম কাটছে না। যদিও গরমের সেই তীব্রতা নেই। কিন্তু খুলনার পরিবেশে গরম কাটছে না। কয়রার আমিরন নেছা বলেন, বিদ্যুৎ গেলে গরম বোঝা যায়। এত বড় ঝড়েও গরম কাটছে না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।