চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু আজ – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
৩:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৫৩
মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। মহানগরীর পলোগ্রাউন্ডের সুবিশাল পরিসরে এই মেলায় চারশটি স্টলে অংশ নিচ্ছে দেশী বিদেশী ৩ শতাধিক প্রতিষ্ঠান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যমেলা উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ এমপি এবং এফবিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। আয়োজক সংস্থা চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর এ মেলায় অন্তত ২৫ লাখ দর্শনার্থীর সমাগম হয়। আবহাওয়া অনুকূল থাকলে এবার আরও বেশি সমাগম হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র, মাঝারি ও ভারি শিল্পের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। বিভিন্ন শিল্পগ্রুপ তাদের পণ্য প্রচারে বিভিন্ন প্যাভিলিয়ন সাজিয়ে তাদের পণ্যের প্রদর্শন ও বিক্রয় দর্শনার্থীর জন্য উন্মুক্ত রাখবেন। চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, ৩টি আলাদা জোন নিয়ে মোট ৪০০টি স্টলে ৩০০’র অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এবারের মেলায় নিজস্ব পণ্য নিয়ে অংশগ্রহণকারী অন্যান্য দেশ যেমন-ভারত, থাইল্যান্ড ও ইরান বিভিন্ন স্টলের মাধ্যমে তাদের পণ্য প্রদর্শন করবে। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামে একটি স্থায়ী মেলার মাঠ না থাকায় একটি সুনির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী মেলার আয়োজন করা সম্ভব হয় না। জায়গা পাওয়ার ওপর নির্ভর করে বছরের কোন সময়টিতে মেলার আয়োজন করা যাবে। আগেভাগে সময়সূচি নির্ধারিত না থাকায় অনেক বিদেশী প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো যায় না। সেজন্য একটি স্থায়ী মাঠ প্রয়োজন। এ ব্যাপারে ১০ একর জায়গা চিহ্নিত করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়েছে। স্থায়ী মাঠ পাওয়া গেলে আরও বড় পরিসরে আরও আকর্ষণীয় মেলার আয়োজন সম্ভব হবে। প্রসঙ্গক্রমে তিনি জানান, এবার চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলার পার্টনার কান্ট্রি হওয়ার কথা ছিল তুরস্ক। কিন্তু ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট মানবিক বিপর্যয়ের কারণে তা সম্ভব হয়নি। চট্টগ্রাম চেম্বার জানায়, চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা নগর জীবনে সাধারণ মানুষের মেলবন্ধনের একটি সুযোগ। অনেকেই সারা বছর অপেক্ষায় থাকেন সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় গৃহস্থালীর পণ্যটি কিনে নেওয়ার জন্য। মেলায় ঘুরে বেড়ানো একটি বিনোদনও।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।