চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ – দৈনিক গণঅধিকার

চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:২৮
পাবনার চাটমোহরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন (৩৭)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তেনাপীরতলা এলাকার সালসাবিল ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় তার পায়ে গুলি করা হয় এবং রগ কেটে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ফারুক রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, শুক্রবার রাতে ফারুক মুথুরাপুর ইউনিয়নের সালসাবিল ফিলিং স্টেশনের উল্টা পাশে বন্ধু ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিদের সঙ্গে দোকানের বাইরে বসে চা পান করছিলেন। এমন সময় ৮ থেকে ১০টি মোটরসাইকেলে প্রায় ২০ জনের একটি দল এসে সরাসরি ফারুকের ওপর আতর্কিত হামলা চালায়। তারা ফারুকের সঙ্গে থাকা লোকদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে জিম্মি রেখে ফারুককে রড দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে তার পায়ে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসে ফারুককে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার প্রত্যক্ষদর্শী চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান জানান, উপজেলার চরমপন্থী অধ্যুষিত খতবাড়ি এলাকার আনোয়ার মেম্বর, জামাত ও বাবুর নের্তৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও নিজ অবস্থান শক্ত করতে এই কাজ করা হয়েছে। ঘটনার বিষয়ে জানতে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলে তিনি ফোনটি কেটে দেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।