চার দিনের রাশিয়া সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী – দৈনিক গণঅধিকার

চার দিনের রাশিয়া সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:১০
চীনের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চার দিনের সফরে রাশিয়া পৌঁছেছেন। সোমবার থেকে শুরু হওয়া তার এ সফরের মাধ্যমে দুই দেশ পারস্পরিক রাজনৈতিক আস্থার প্রতিশ্রুতি দেবে এবং অক্টোবরে সম্ভাব্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরকে নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স, এএফপির। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পররাষ্ট্রবিষয়ক অফিসের প্রধান হিসাবে দায়িত্ব পালনকারী ওয়াং ই রাশিয়া সফরকালে বার্ষিক নিরাপত্তা আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভের সঙ্গে বৈঠক করবেন বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এছাড়া তিনি তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশগ্রহণ করতে চীনের রাজধানী বেইজিংয়ে পুতিনের সফর নিশ্চিত করবেন। আরেক বিবৃতিতে এর আগে চীন জানিয়েছিল, ‘মস্কোর নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভের আমন্ত্রণে ওয়াং ১৮ থেকে ২১ সেপ্টেম্বর মস্কো সফর করবেন। বেইজিং-মস্কোর কৌশলগত নিরাপত্তা পরামর্শের সম্মেলনে যোগ দিতে তিনি রাশিয়া যাবেন।’ এই বিবৃতির আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ওয়াং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা জোরদারের প্রচেষ্টার ওপর দুই শীর্ষ কূটনীতিকের মনোনিবেশ করার পরিকল্পনা রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ইউক্রেন সম্পর্কিত ইস্যু ছাড়াও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুজনের মধ্যে আলোচনা হবে।’ এর আগে মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফরকালে পুতিনকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। পুতিন এর আগের চীনের দুটি বেল্ট অ্যান্ড রোড ফোরামে যথাক্রমে ২০১৭ ও ২০১৯ সালে অংশ নিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে বিতাড়িত করার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এরপর থেকে তাকে আর বিদেশ সফর করতে দেখা যায়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন