চুয়াডাঙ্গায় ঈদে অসহায়দের পাশে আগরওয়ালার ‘তারা দেবী ফাউন্ডেশন’ – দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গায় ঈদে অসহায়দের পাশে আগরওয়ালার ‘তারা দেবী ফাউন্ডেশন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১১:৩৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গায় অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে সমাজসেবক দিলীপ কুমার আগরওয়ালার স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারা দেবী ফাউন্ডেশন’। সোমবার (১৭ জুন) দুপুরে চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরে অসহায়দের মধ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী পবিত্র কুমার আগরওয়ালা। এরপর দুপুর থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে চলে খাবার পরিবেশন। চুয়াডাঙ্গা ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদসহ নেতাকর্মী ও দেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা খাবার বিতরণ করেন। তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার আয়োজনে প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে এ খাবার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা স্টেশন সংলগ্ন বস্তির বাসিন্দা বৃদ্ধা ছইরন নেছা বলেন, ‘কেউ খাবার দিলে পেটে যায়, না দিলে অনাহারে থাকতে হয়। ঈদে এই খাবার পেয়ে ভালো লাগছে। আল্লাহ দিলীপ বাবুকে ভালো করুক।’ জহুরুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, ‘ঈদের দিন পেটভরে খেলাম। খুব ভালো লাগছে।’ তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু বলেন, ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি ঈদেই অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এবারও ব্যতিক্রম হয়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।