চুয়াডাঙ্গায় ফের তাপপ্রবাহ শুরু, চলবে ৫-৬ দিন – দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গায় ফের তাপপ্রবাহ শুরু, চলবে ৫-৬ দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ১১:২৬
চুয়াডাঙ্গায় ফের তাপপ্রবাহ শুরু হয়েছে। মাঝারি এ তাপপ্রবাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। যা আরও ৫-৬ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৭ জুন) বিকেলে এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ। এর আগের দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বৃদ্ধির কারণে আর্দ্রতা বেড়ে যাওয়ায় এমন তীব্র গরম অনুভূত হচ্ছে। যে কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরছে। সকাল থেকেই অনুভূত হচ্ছে প্রখর রোদের তাপ ও ভ্যাপসা গরম। রোদের তীব্রতায় মানুষ বাইরে বের হতে পারছেন না। দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। শ্যামল নামের একজন পথচারী বলেন, ‘দুপুরে বাড়ি থেকে বের হয়ে অফিস পর্যন্ত যেতে যেতে ঘেমে পুরো শরীর ভিজে গেছে। হঠাৎ আবার অসহ্য গরম শুরু হয়েছে।’ চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চলতি মাসে দ্বিতীয় দফায় তাপপ্রবাহ শুরু হয়েছে। একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মাঝারি তাপপ্রবাহে রূপ নিয়েছে। আজ দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। তিনি আরও জানান, বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ। চলমান তাপপ্রবাহ আরও ৫-৬ দিন অব্যাহত থাকতে পারে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।