জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৮ – দৈনিক গণঅধিকার

জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৩ | ৮:৫৪
জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলায় বন্দুকধারীসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে। খবর সিএনএনের। দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ পুলিশ বলছে, শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম হ্যামবার্গার অ্যাবেন্ডব্ল্যাটের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার স্থল থেকে ১৭ জনকে অক্ষতভাবে উদ্ধার করা হয়েছে, যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গির্জার ওপরের দিকে একটি গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। এর পর সেখানে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই হামলাকারী। এদিকে হামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থল ঘেরাও করে ‘বিপজ্জনক’ ঘোষণা দিয়েছে স্থানীয় পুলিশ। তবে কি কারণে এ হামলা এ বিষয় এখনো জানাতে পারেনি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আশপাশের রাস্তাঘাট, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগেরমাধ্যমগুলোয় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে পুলিশ। এর মধ্যে কাউকে অ্যাম্বুলেন্সে করেও নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সে যাদের নিয়ে যাওয়া হয় তারা হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হামবুর্গের মেয়র পিটার চেনসচার এক টুইট বার্তায় বন্দুক হামলায় হতহতের ঘটনাকে আকস্মিক উল্লেখ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের শনাক্তে নিরাপত্তাবাহিনী কাজ করছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার