জুয়া খেলাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় ২ জন নিহত – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৩
৮:২৫ অপরাহ্ণ

জুয়া খেলাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় ২ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৩ | ৮:২৫
জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। নিহতরা হলেন হরিপুর ইউনিয়নের কান্তিনগর এলাকার আবুল খায়েরের ছেলে ওমর আলী ও একই এলাকার শুকলাল বিশ্বাসের ছেলে মিরাজ হোসেন (৪৫)। আহত দুই নারীসহ আটজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে হরিপুর ইউনিয়নের বোয়ালদহ-কান্তিনগর ভূতপাড়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হরিপুর ইউনিয়নের বোয়ালদহ-কান্তিনগর ভূতপাড়া মোড়ে এক আত্মীয়ের দোকানে দীর্ঘদিন ধরে ক্যারম বোর্ড খেলার নামে জুয়া খেলে আসছিলেন ওমর আলী। কান্তিনগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে বাবু আহমেদ সন্ধ্যায় সেখানে উপস্থিত হয়ে এসব জুয়া খেলা বন্ধ করতে বলেন। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে বাবুকে মারপিট করেন ওমর আলীর লোকজন। পরে বাবু আহমেদ ও মিরাজ হোসেনসহ অন্যরা এসে ক্যারম খেলার ঘরে আক্রমণ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ওমর আলী ও মিরাজ নিহত হন। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ ঘটনায় মিরাজ ও ওমর আলী নামের দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।