টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ‘বদি ম্যাজিকে’ জাফরের জয় – দৈনিক গণঅধিকার

টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ‘বদি ম্যাজিকে’ জাফরের জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৪ | ১১:৪৮
কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন জাফর আহমেদ। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫২ হাজার ৩৬৭ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী নুরুল আলম টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯০১ ভোট। জাফর আহমেদের জয়ের পেছনে উখিয়া-টেকনাফের আলোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদির ম্যাজিক রয়েছে বলে মনে করছেন টেকনাফের মানুষ। এ ছাড়া এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সরওয়ার আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন মর্জিনা আক্তার। টেকনাফ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করা অপর প্রার্থী জাফর আলমের ছেলে দিদার আলম ভোট পান দুই হাজার ১৩৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে সরওয়ার আলম ৩৯ হাজার ৩৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা রফিক উদ্দিন মাইক প্রতীকে ভোট পান ৩৫ হাজার ১৫৪টি। অপর প্রার্থী আবু ছিদ্দিক চশমা প্রতীকে পান ১৬ হাজার ১৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা আক্তার ফুটবল প্রতীকে ৬১ হাজার ৪০১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহেরা বেগম পদ্মফুল প্রতীকে পান ১৮ হাজার ৩৮৪টি ভোট। আরেক প্রার্থী গোলাপজান কলসি মার্কা প্রতীকে ভোট পান ১০ হাজার ৯৪টি। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘উপজেলার ৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৯ টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয়েছে, তবে বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন কেন্দ্র ভোট স্থগিত করা হয়েছে। যদি প্রার্থী চায়, এ ইউনিয়নে নির্বাচন করা হবে।’ আনারস প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক ও টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি বলেন, ‘আজকের এই বিজয় টেকনাফ উপজেলার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের প্রাপ্তি। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় জাফরকে চেয়ারম্যান করেছে। আমাদের এ বিজয় টেকনাফবাসীকে উৎসর্গ করলাম।’ ভোটার রাসেল বলেন, ‘ভোটের রাজনীতিতে বদির কোনও বিকল্প নেই। এই পর্যন্ত বদি যাকে সমর্থন দিয়েছে সেই জনপ্রতিনিধি হয়েছে। বলতে গেলে উখিয়া-টেকনাফে বদির সমর্থন ছাড়া জনপ্রতিনিধি হওয়া অসম্ভব। তাই বদির ম্যাজিকে জাফর আহমদের বড় জয় হয়েছে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।