দেশে রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি আর চাই না: কুমিল্লায় হাসনাত – দৈনিক গণঅধিকার

দেশে রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি আর চাই না: কুমিল্লায় হাসনাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ | ৯:২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা অতীতের রাজনীতির পুনরাবৃত্তি চাই না, যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা এমন রাজনীতি চাই যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলেও মানুষ আপনাকে সম্মান করবে। আমরা অতীতের গুম, খুন, হত্যা, নিপীড়ন-নির্যাতন চাই না। আপনার সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশের প্রশ্নে, সমাজের ইতিবাচক প্রশ্নে, সামাজিক মূল্যবোধ বৃদ্ধির প্রশ্নে, আমরা এক এবং ঐক্যবদ্ধের সংহতির মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে চাই। দেশে আর কোনও রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি আর চাই না, প্রাণহানি চাই না।’ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। আমরা যুগের পর যুগ ফ্যাসিবাদের শিকল থেকে মুক্ত হতে পারিনি। বাংলাদেশের আষ্টেপৃষ্টে ফ্যাসিবাদী শিকলে বাঁধা ছিল। এটাই চরম সত্য কথা। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের শিকল মুক্ত করেছে ভয়হীন তরুণ প্রজন্ম। যে প্রজন্মটাকে আমরা অলস ভাবতাম, মোবাইল নিয়ে পড়ে থাকত তারা ওই প্রজম্মই দিন শেষে আমাদের কথা বলার অধিকারকে ফিরিয়ে দিয়েছে।’ তিনি বলেন, ‘ভোট দেওয়ার অধিকার ছিল না, স্বাভাবিকভাবে ব্যবসা করার অধিকার ছিল না, কোরআন যেভাবে বলেছে ইমামরা সেভাবে খুতবা দেবে- তাতেও বাধা দেয়া হয়েছে। সাংবাদিকরা নিজেদের মতো করে পেশাদারিত্ব পালন করবে- সেখানেও বাধা দেওয়া হয়েছে। গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম ওই ফ্যাসিবাদী চক্র নিয়ন্ত্রণে রেখেছিল। তরুণ প্রজন্মই আমাদের এসবের স্বাধীনতা এনে দিয়েছে।’ হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশের পদে পদে শক্তিশালী সিন্ডিকেট তৈরি হয়েছে, এই সিন্ডিকেটগুলো সবসময়ই ঐক্যবদ্ধ ও ধরাছোঁয়ার বাইরে থাকে। যারা দেশের ও মানুষের অকল্যাণ চায়। তাদের বিরুদ্ধে এই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমরা যে করেই হোক এই সিন্ডিকেট ভেঙে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করবো।’ তিনি বলেন, ‘আমি দেবিদ্বারের মানুষের কল্যাণ চাই, দেবিদ্বারে আর কোনও রাজনৈতিক সহিংসতা করতে দেওয়া হবে না। আপনি যে মতের বা পথেরই হোন না কেন এতে কিচ্ছু আসে যায় না। আমি দেখবো আপনি দেশের-দেবিদ্বারের কল্যাণ চান কি না। যদি চান তাহলে আপনি আমার বন্ধু। আর যদি না চান তাহলে আপনার সঙ্গে আমার মতপার্থক্য থাকবেই।’ জামাল উদ্দিনের সঞ্চালনায় নাগরিক কমিটির মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- মজিবুর রহমান, সাইফুল ইসলাম শামীম, ডা. সাঈদ, নাহিদ হাছান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হাসান প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।