দৌলতপুরে ডা. এএসএম মুসা কবিরের উদ্যোগে এসএফএ বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৪
১০:১৫ অপরাহ্ণ

দৌলতপুরে ডা. এএসএম মুসা কবিরের উদ্যোগে এসএফএ বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৪ | ১০:১৫
“দৌলতপুর হোক একটি ফলের বাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা. এ এস এম মুসা কবিরের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় এসএফএ বৃক্ষরোপণ অভিযান এবং মাদ্রাসা ছাত্রদের বৃক্ষ রোপণ এবং তা পরিচর্যা করণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচীতে সহযোগী সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছে দৌলতপুর উপজেলা ইমাম ও ওলামা পরিষদ। মঙ্গলবার (৯ জুলাই) দৌলতপুর উপজেলার দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা চত্ত্বর থেকে এই বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার এ এস এম মুসা কবিরের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ওবায়দুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা. এ এস এম মুসা কবির, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় আলেম-ওলামাবৃন্দ। এই বৃক্ষরোপণ অভিযানে মোট ১২০০ ফলের গাছ লাগানো হয়। এবং এই গাছের চারাগুলো সঠিকভাবে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার ২৫০ জন ছাত্রকে বৃক্ষ রোপণ এবং তা পরিচর্যা করণ সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।