নিউজ ডেক্স
আরও খবর
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের
শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন
নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি।
নির্বাচনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া এক্রপ্রেসওয়ে এবং ঢাকা চট্রগ্রাম মহসড়কে গাড়ির চাপ বেড়েছে। এতে পরিবহনগুলোর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। এক্রপ্রেসওয়ের নিমতলা, হাসাড়া, ষোলঘর ও শ্রীনগর এলাকায় বাস থামিয়ে যাত্রী না নেওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার (১০ ফেব্রম্নয়ারী) সকাল থেকে এসব পয়েন্টে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী পরিবহন না পাওয়ার অভিযোগ করেন। যাত্রীদের দাবি, বাসগুলো ফাঁকা আসন থাকা সত্ত্বেও স্থানীয় স্টপেজ থেকে যাত্রী তুলছে না। কেউ কেউ জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দাবি করা হচ্ছে।নিমতলা এলাকায় অপেক্ষমাণ চাকরিজীবী রহমতুল্লাহ বলেন, সকাল থেকে দেড় ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। কয়েকটি বাস গেলেও আমাদের নেয়নি। অফিসে জরম্নরি কাজ থাকলেও পৌঁছাতে পারছি না। ভাড়া চাইলেও বেশি চাইছে।খালেদা নামে এক গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি প্রায় এক ঘণ্টা। বাস থামছে না। যারা নিচ্ছে, তারা বাড়তি ভাড়া চাইছে। এভাবে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া ঠিক না।এদিকে সকাল হতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ অন্যান দিনের তুলনায় বেশি দেখা গেছে। সংশ্লিষ্টদের দাবি, নির্বাচনের ছুটিতে যাত্রী চাপ বাড়লেও সার্বিক যান চলাচল স্বাভাবিক রয়েছে।এ ব্যাপারে এক্রপ্রেসওয়েতে যাতায়াত করা গাংচিল পরিবহনের সার্বিক দায়িত্বে থাকা মোহাম্মদ আলী বলেন, সকাল হতেই আজ যাত্রী বেশী ছিলো । তবে রা¯ত্মায় কোন যাটজটের সৃষ্টি হয়নি।এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এটিএম মাহমুদুর হক বিকাল সাড়ে ৫ টার দিকে বলেন, অন্যান্য দিনের তুলনায় সড়কে যানবাহন অনেক বেশি। প্রচুর গাড়ি চলাচল করছে তবে কোন যানযট নেই। বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে বাড়িতে ভাড়া নেওয়ার কোন অভিযোগ নেই।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।