পথ ভুলে এসে বাংলাদেশে কাটালেন ৪০ বছর – দৈনিক গণঅধিকার

পথ ভুলে এসে বাংলাদেশে কাটালেন ৪০ বছর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৪ | ১১:২৯
পথ ভুলে বাংলাদেশে আসার প্রায় ৪০ বছর পর নিজ দেশে ফিরে গেলেন বীর বাহাদুর রায় (৬০) নামে নেপালের এক নাগরিক। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে আইনি প্রক্রিয়া শেষে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত হয়ে নিজ দেশে ফিরে গেছেন। জানা গেছে, বীর বাহাদুর নেপালের গোরখে বাঙ্গিনা এলাকার মৃত অধীর চন্দ্র রায়ের ছেলে। জানা গেছে, প্রায় ৪০ বছর আগে আসার পর বাংলাদেশের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে প্রায় ১০ বছর কাজ করে এবং ৩০ বছর ধরে বাংলাদেশের বগুড়ার দুপচাঁচিয়া এলাকার অলক বসাকের চাতালে কাজ করে আসছিলেন। এর মাঝে বাংলাদেশি স্থানীয়দের করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তার পরিচয় শনাক্ত হয়। পরিবার ও স্বজনরা বাংলাদেশে যোগাযোগ করলে, উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকালে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি, নেপালের দূতাবাসের উপ-রাষ্ট্রদূত মিস ললিতা সিলওয়াল, দ্বিতীয় সচিব মিস ইয়োজানা বামজান ও সেক্রেটারি অব অ্যাম্বাসেডর রিয়া ছেত্রী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক ও ইনচার্জ অমৃত অধিকারী, পুলিশ ও বিজিবি সদস্যরা। বীর বাহাদুর রায়কে স্বজনদের কাছে হস্তান্তরের সময় এক আবেগঘন মুহূর্তের তৈরি হয়। স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর বাহাদুর রায়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, প্রায় ৪০ বছর আগে বীর বাহাদুর রায় বাংলাদেশে আসেন। পথ ভুলে এলেও আর নেপালে ফেরত যেতে পারেননি। স্বদেশ প্রত্যাবর্তনের অনুমতি দিলে আমরা সব ধরনের প্রসেস (প্রক্রিয়া) শেষে বিকালে তাকে তার স্বজনের কাছে হস্তান্তর করি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।