ফরিদপুরের সালথায় যুবলীগকর্মীকে হাতুড়িপেটা – দৈনিক গণঅধিকার

ফরিদপুরের সালথায় যুবলীগকর্মীকে হাতুড়িপেটা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৬
ফরিদপুরের সালথায় ইকরাম মাতুব্বর (৩৪) নামের এক যুবলীগকর্মীকে হাতুড়িপেটায় আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এ ঘটনা ঘটে। আহত ইকরাম মাতুব্বর গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মাতুব্বরের ছেলে। ইসহাক মাতুব্বর গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে আহত ইকরাম মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ইকরাম মাতুব্বর রসুলপুর হাটে পেঁয়াজের কালি বিক্রি করে বালিয়াগট্টি বাজারে আসেন। ওই বাজারে একটি হোটেলে রুটি খাওয়ার জন্য বসলে পাটপাশা বালিয়া গ্রামের আরিফ, আসলাম, দুলালসহ কয়েকজন যুবক তাকে হাতুড়িপেটা করেন। এসময় তাকে লোহার রড দিয়ে পায়ে আঘাত করেন। এতে তার ডান পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। আহত ইকরাম মাতুব্বরের বাবা ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসহাক মাতুব্বর অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে আপাতত কোনো রাজনীতি করে না। পাটপাশা বালিয়া গ্রামের আরিফ, আসলাম, দুলালসহ কয়েকজন লোক আমার ছেলেকে পূর্ব বিরোধের জের ধরে হাতুড়িপেটা করে। রড দিয়ে পিটিয়ে আহত করেছে।’ এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আরিফ, আসলাম ও দুলালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।