ফুল দেওয়া নিয়ে শহীদ মিনারে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষ – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৩
৩:৫৯ অপরাহ্ণ

ফুল দেওয়া নিয়ে শহীদ মিনারে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৫৯
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রলীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পথচারীসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে সরকারি মাহাতাব উদ্দিন কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ছাত্রলীগের কর্মী ইরফান রাজাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ছাত্রলীগ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা শহরের সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ফুল দিতে যান। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা কলেজে থেকে বের হওয়ার সময় সেখানে উত্তেজনা দেখা দেয়। বিএনপির নেতা-কর্মীদের দাবি, তাঁরা ফুল দিয়ে ফেরার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা পেছন থেকে তাঁদের ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পথচারী, ছাত্রলীগের দুই কর্মী ও বিএনপির এক কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে, দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে। জানতে চাইলে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, ছাত্রলীগের ছেলেরা সেখানে এমনিতেই দাঁড়িয়ে ছিলেন। সেখানে বিএনপির নেতা-কর্মীরা অতর্কিতে তাঁদের ওপর হামলা করেন। বিএনপির নেতা-কর্মীরা পরিকল্পিতভাবেই সেখানে লাঠিসোঁটা নিয়ে এসেছিলেন। ফিরে যাওয়ার সময় তাঁরা ছাত্রলীগের কর্মী ইরফান রাজাকে একা পেয়ে কুপিয়ে আহত করেন ও একটি ককটেল বিস্ফোরণ ঘটান। তবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের বাইরে বের হলে কলেজের ভেতর থেকে আমাদের

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।