বারখাদায় মসজিদের বালিতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক শকে যুবক নিহত – দৈনিক গণঅধিকার

বারখাদায় মসজিদের বালিতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক শকে যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৪ | ১০:৪৩
বারখাদায় মসজিদের বালিতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক শকে রমজান আলী (৩৫) নামে ১ যুবক নিহত হয়েছে। নিহত রমজান ঐ এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। এলাকাবাসী জানায়, বারখাদা মৌজায় অবস্থিত ১টি মালিকানা জমি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখল করে রেখেছিল স্থানীয় কয়েক ভূমিদস্যু। সম্প্রতি জমির মালিক সেখানকার একটি পুকুর বালি দিয়ে ভরাট করেন। কয়েক দিন আগে অবৈধ ভূমিদস্যুরা ওই ভরাটকৃত জমিতে রাতারাতি পাটকাঠির বেড়া দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। শুক্রবার (২৪ মে) সকালে মসজিদের নিচে বালু ভেজানোর জন্য পাশের একটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর থেকে মোটরের সাহায্যে পানি তোলার সময় রমজান আলী বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, ঘটনাস্থলে একটি পুকুর ছিল। জমির মালিক বালি দিয়ে পুকুর ভরাট করে বাড়ি করার জন্য প্রস্তুতি নেন। কিন্তু স্থানীয়রা তাতে বাধা দিয়ে রাতারাতি একটি মসজিদ গড়ে তোলেন। এ বিষয়ে বিস্তর তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।