বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন – দৈনিক গণঅধিকার

বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন

হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ১২:৫২
কাতার প্রবাসী ছেলে রুবেল মৃধার স্ত্রী তানজিলা বেগম ও তার স্বজনরা বৃদ্ধ শ্বশুর দেলোয়ার মৃধাকে (৮০) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শ্বশুরকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় শ্বশুর সোমবার দুপুরে পুত্রবধু ও তার স্বজনদের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বৃদ্ধ শ্বশুরকে নির্যাতনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গেড়াবুনিয়া গ্রামে রবিবার রাতে। জানাগেছে, উপজেলার গেড়াবুনিয়্ াগ্রামের বৃদ্ধ দেলোয়ার মৃধার দুই ছেলে রুবেল মৃধা ও সবুজ মৃধা কাতারে থাকেন। বড় ছেলে রুবেল মৃধা কাতার যাওয়ার পর থেকেই তার স্ত্রী বৃদ্ধ শ্বশুর ও শ্বাশুড়ীকে ভরন পোষণ দেয়না। তিনি পটুয়াখালী সদর উপজেলার বাদুরা গ্রামে তার বাবা মালেক হাওলাদারের বাড়ীতে বসবাস করেন। গত পাঁচ বছর ধরে তিনি তার শ্বশুর-শ্বাশুড়ীতে কারণে-অকারনে নির্যাতন করে আসছে এমন অভিযোগ শ্বশুর দেলোয়ার মৃধার। রবিবার দুপুরে বড় ছেলের স্ত্রী তানজিলা বেগম শ্বশুর বাড়ীতে আসেন। ওই দিন পারিবারিক বিষয় নিয়ে শ্বশুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্দ হয়ে পুত্রবধু তানজিলা তার বাবার বাড়ীর লোকজনকে খবর দেয়। তারা এসে শ্বশুরকে এলোপাথারী পিটিয়ে জখম করে। শ্বশুরকে রক্ষায় তার ছোট পুত্রবধু লিপি আক্তার ও শ্বাশুড়ী পারুল বেগম এগিয়ে আসলে তাদেরও মারধর করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ওইদিন রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় সোমবার দুপুরে শ্বশুর পুত্রবধু তানজিলা তার বাবা মালেক হাওলাদার, দুই ভাই ইমানুল হাওলাদার ও নজরুল হাওলাদারসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। আহত শ্বশুর দেলোয়ার মৃধা কান্নাজনিত কন্ঠে বলেন, মুই মোর পোলারে বড় হইর‌্যা বিপদে পরছি। পোলার বউ ও হ্যার বাহে, মায় ও ভাইরা আইয়্যা মোরো মারছে। মুই এইয়্যার বিচার চাই। তিনি আরো বলেন, পোলার বউ মোড়ে খাওন-পরন দেয়না। মুই হেইয়্যার প্রতিবাদ করায় মোরে মারছে। পুত্রবধু তানজিলা বেগম শ্বশুরকে মারধরের কথা অস্বীকার করে বলেন, শুধুমাত্র তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি পারিবারিক,তাই মিমাংশা হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন আহম্মেদ সুমন বলেন, বৃদ্ধ দেলোয়ার মৃধার হাতে ও পায়ে রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে। তাকেসহ দুই জনকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।