ভিসা পেয়েছেন এমপি আনারের মেয়ে ডরিন – দৈনিক গণঅধিকার

ভিসা পেয়েছেন এমপি আনারের মেয়ে ডরিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৪ | ১১:৫০
কলকাতায় নিখোঁজ হওয়া ঝিনাইদহ-৪ আনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন কলকাতা যাচ্ছেন। সোমবার (৩ জুন) ভারতের ভিসা হাতে পেয়েছেন তিনি। কলকাতায় আজীমের দেহাংশ সন্দেহে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে, এর ডিএনএ পরীক্ষার জন্য ডরিনকে কলকাতায় যেতে হচ্ছে। এতদিন ভিসা জটিলতায় তার যেতে দেরি হচ্ছিল। সোমবার (৩ জুন) বিকালে ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডরিন নিজেই। তবে কবে নাগাদ ভারতেযাবেন তা নিশ্চিত করেননি তিনি। যেদিন এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া যায়, সেদিনই (গত ২২ মে) তার মেয়ে ডরিন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ ভারতের ভিসার জন্য আবেদন করেন। তবে ভিসা না পাওয়ার জটিলতায় যেতে পারছিলেন না তারা। এরইমধ্যে কলকাতার নিউ টাউনে সঞ্জিভা গার্ডেন ভবনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তার সেপটিক ট্যাংক থেকে গত ২৮ মে কিছু মাংসপিণ্ড উদ্ধার করার কথা জানায় পুলিশ। এগুলো এমপি আজীমের শরীরের অংশ কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। তাই ডরিনকে কলকাতায় যেতে হচ্ছে। গত ২৯ মে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের ডরিন বলেছিলেন, আমার ভিসাটা দিয়ে দেওয়ার কথা ছিল। ওরা বলেছিল একটা টেক্সট আসবে, ওটা রিসিভ করলে পাসপোর্টটা আজকেই দিয়ে দেবে হয়তো। ভিসাটা পেলেই ভারতে যাবো। এর আগে কলকাতা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রায় ২ মাস আগে থেকে পরিকল্পনা করে হত্যা করা হয় তাকে। এই ঘটনায় বাংলাদেশি নাগরিকরাই জড়িত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হত্যাকারী সন্দেহে বাংলাদেশে আটককৃত তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে হত্যার বীভৎস বর্ণনা। লাশ বা লাশের টুকরোর খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় এখনও অভিযান চলছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।