মহাসড়কে ২৮ লাখ ৪৬ হাজার টাকার পণ্যসহ আটক ২ – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫
৩:০৫ অপরাহ্ণ

মহাসড়কে ২৮ লাখ ৪৬ হাজার টাকার পণ্যসহ আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ৩:০৫
সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা আনুমানিক ২৮ লাখ ৪৬ হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও ট্রাক গাড়িসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত-রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ঐ পণ্য বহনকারী গাড়িসহ দুজনকে আটক করে পুলিশ। জানা যায়, সিলেট শহর এলাকা থেকে মহাসড়ক দিয়ে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে একটি ট্রাক গাড়ি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে আসছিলো। তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ১২৫ বস্তা জিরা, ১০ বস্তা ফুসকা, ৪ হাজার ৩২০ পিস রেড বুল, (ঢাকা মেট্রো-ড: ১১-৮৪৪৪) গাড়ির চালক ও হেল্পারকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মো. সায়দার আলীর ছেলে চালক মো. রতন আলী (২৩) ও একই থানাধীন চক চৌবিলা এলাকার মৃত সাত্তার প্রামানিকের ছেলে হেল্পার মো. আরিফুল ইসলাম (৩০)। পণ্য জব্দকালে উপস্থিত ছিলেন- হাইওয়ে সার্কেল সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার মির্জা সাইজু উদ্দিন। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত সকালকে বলেন-গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভারতীয় পণ্যসহ গাড়ির চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। আটক হওয়া পণ্যের বাজার মূল্য আনুমানিক ২৮ লাখ ৪৬ হাজার ৫শত টাকা। বর্তমানে আটক হওয়া পণ্যবাহী গাড়ি, চালক ও হেল্পার শেরপুর হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে- সিলেট এলাকা থেকে পণ্যের চালান নিয়ে আসছে এবং ঢাকার দিকে নিয়ে যাবে। কে! বা কারা! এই চোরাচালানের সাথে জড়িত এব্যাপারে তাঁরা কিছুই বলেনি। বর্তমানে আইনি পক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।