নিউজ ডেক্স
আরও খবর
নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।
পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক
সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার
অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি
মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু
আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫
রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ওপর গুলিবর্ষণ, কনস্টেবল আহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ওপর গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। আহত কনস্টেবলের নাম খায়রুল আলম।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্প-৫ এর দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাদল।
সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার বিকেলেও ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে পাঁচ-ছয়জন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য টহল দিচ্ছিল। সন্ধ্যার সময় তারা পাহারাদার ও ভলেন্টিয়ারদের ডিউটি চেক করছিল। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। একটি গুলি খায়রুল আলম নামে এপিবিএনের এক সদস্যের গলায় লেগে ক্ষত সৃষ্টি করে বেরিয়ে যায়। গলার ডান পাশে গুলিবিদ্ধ হন তিনি।
ঊর্ধ্বতনদের বিষয়টি জানানো হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও ধরতে অভিযান চলছে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।