র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫
১০:৩৮ অপরাহ্ণ

র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ১০:৩৮
রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন এলাকা থেকে অপহরণ করে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শাহীনকে অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট থানার পাইটখালী এলাকায় সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত শাহীন ওই চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত প্রধান আসামী। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম এক বিবাহিত নারী, যিনি স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে আসামী শাহীন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ৩টার দিকে রাজশাহীর বিন্দারামপুর এলাকার বটতলা মোড় থেকে তাকে অপহরণ করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে যায় এবং সেখানে ১ মার্চ পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে।পরে ভিকটিমকে ফেলে রেখে আসামী শাহীন পালিয়ে যায়। এই ঘটনার পর ভিকটিমের মা লাভলী বেগম বাদী হয়ে ১৬ মার্চ ২০২৫ তারিখে রাজশাহী মহানগরের দামকুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-০৩, ধারা ৭/৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০; সংশোধনী ২০২০)। মামলার পর থেকে আসামী শাহীন পলাতক ছিল।গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ সদর কোম্পানির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন ওই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।গ্রেফতারের পর তাকে দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযানে র‍্যাবের সদস্যরা সবসময় সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।