সাংবাদিক নির্যাতন করা সাতক্ষীরা পৌরসভার সেই সিইও অবশেষে বদলি – দৈনিক গণঅধিকার

সাংবাদিক নির্যাতন করা সাতক্ষীরা পৌরসভার সেই সিইও অবশেষে বদলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৪ | ১১:০৮
বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে নির্যাতন করা সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী (সিইও) নাজিম উদ্দিনকে ভোলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) তাকে ভোলা পৌরসভায় বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। প্রসঙ্গত, ঘুষ বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী আদালত বসিয়ে জেল-জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি, সরকারি গাড়ি ব্যবহার করে মাদক বহন ও সেবন, নিয়ম বহির্ভূতভাবে ছুটি কাটানোসহ একাধিক অভিযোগ রয়েছে এই নাজিম উদ্দিনের বিরুদ্ধে। এসব অভিযোগ পৌর মেয়র তাশকিন আহমেদ চিশতি লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠান। পাশাপাশি অনুলিপি পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এ ছাড়া নাজিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ নাজিম উদ্দিনের বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেয়। এদিকে সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন কর্তৃক কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলা ও সর্বশেষ সাতক্ষীরার এক স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ বিভিন্নস্থানে নিরীহ মানুষকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাংবাদিক সমাজের ব্যানারে গত ৪ জুন দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।