সুন্দরবনে মাছ ধরতে যাওয়া ৩ জেলে এখনও বাড়ি ফেরেনি – দৈনিক গণঅধিকার

ঘূর্ণিঝড় রিমাল

সুন্দরবনে মাছ ধরতে যাওয়া ৩ জেলে এখনও বাড়ি ফেরেনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৪ | ৯:৩৭
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে তিন জেলে আর বাড়ি ফেরেনি। শুক্রবার (৩১ মে) জেলেদের পরিবার বিষয়টি গণমাধ্যমকে জানান। নিখোঁজ জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাবুর আলীর ছেলে সাইদুর রহমান (৪২), একই এলাকার হযরত আলীর ছেলে হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিটন (৩০)। গত ২৫ মে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন হতে মাছ ধরার অনুমতি নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। নিখোঁজ জেলের ভাই আবু সালেহ জানান, কোবাতক বনস্টেশন হতে গত ২৫ মে মাছ ধরার অনুমতি নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। কিন্তু আজ পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে পরিবারের সবাই উদ্বিগ্ন। বিষয়টি কোবাতক বনস্টেশন অফিসকে জানানো হয়েছে। কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেন জানান, জেলেদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ জেড এম হাসানুর রহমান বলেন, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে তিন জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় রিমাল রবিবার (২৬ মে) সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এতে পুরো খুলনা বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।