যশোরে বিজয় মিছিল থেকে কিশোর ছুরিকাঘাত – দৈনিক গণঅধিকার

যশোরে নির্বাচনী সহিংসতা

যশোরে বিজয় মিছিল থেকে কিশোর ছুরিকাঘাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ১০:৫১
যশোর সদর উপজেলা নির্বাচনে ফল ঘোষণার পর বিজয় মিছিলে যাওয়ার সময় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন লাদেন (১৬) নামে এক কিশোর আহত হয়েছে। এই ঘটনার জেরে শাকিব (১৬) নামে আরেক কিশোর গণপিটুনির শিকার হয়েছে। বুধবার (৫ জুন) সন্ধ্যায় যশোর সদর উপজেলার চাঁচড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজ্জাদ যশোর সদরের ভাতুড়িয়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাজ্জাদ ও তার পরিবারের সদস্যরা বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর সমর্থক। অপরদিকে গণপিটুনির শিকার শাকিব চাঁচড়া এলাকার মজনু মিয়ার ছেলে। সাজ্জাদের চাচি ইউপি সদস্য নাজমা খাতুন বলেন, আমাদের পরিবারের সবাই উপজেলা পরিষদ নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের সমর্থক। বিজয়ের খবর পেয়ে তারা মিছিল করার জন্য চাঁচড়া বাজারে সমবেত হচ্ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ বলেন, পেছন থেকে হঠাৎ কেউ একজন আমার বুকে ছুরি মারে। আমি তাকে চিনতে পারিনি। গণপিটুনির শিকার শাকিবের মামা শহিদ রহমান বলেন, মাগরিবের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় শুনি কেউ একজন ছুরিকাঘাতে আহত হয়েছে। নামাজ শেষে ফেরার পথে জানতে পারি, আমার ভাগিনাকে গণপিটুনি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই আব্দুল মালেক বলেন, চাঁচড়া এলাকায় এক ছেলে ছুরিকাহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এর পরপরই আরেক কিশোর ভর্তি হয়েছে গণপিটুনির শিকার হয়ে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলা যাবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।