নিউজ ডেক্স
আরও খবর
নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।
পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক
সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার
অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি
মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু
আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫
ট্রেন লাইনচ্যুত হয়ে ৪০ হাজার লিটার ডিজেল খালে
চট্টগ্রামে ডিজেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পাশের খালে গিয়ে পড়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম স্টেশনের পরিদর্শক আমান উল্লাহ বলেন, ‘ট্রেনটি ডিপো থেকে তেল ভর্তি করে ইয়ার্ডে ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে প্রায় ৪০ হাজার লিটার তেল পড়ে গেছে।’
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গুডস পোর্ট ইয়ার্ড চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। একটি ওয়াগনে থাকা পুরো তেল পড়ে গেছে। আরও দুটির প্রায় অর্ধেক তেল পড়েছে। আনুমানিক ৪০-৫০ হাজার লিটার তেল ড্রেন দিয়ে পাশের খালে গিয়ে পড়েছে। তবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।’



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।