কুষ্টিয়ায় মেয়রের কার্যালয়ে চুরি, খোয়া গেলো শিক্ষাবৃত্তির টাকা – দৈনিক গণঅধিকার

দেওয়ান মনতাজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
৯:১৫ অপরাহ্ণ

চোরে না শোনে ধর্মের কাহিনী

কুষ্টিয়ায় মেয়রের কার্যালয়ে চুরি, খোয়া গেলো শিক্ষাবৃত্তির টাকা

দেওয়ান মনতাজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:১৫
তালা ভেঙে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিসে চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে কর্মচারীরা অফিসে এলে চুরির বিষয়টি নজরে আসে। খোঁজ নিয়ে জানা গেছে, সকালে অফিসের কর্মচারীরা মেয়রের অফিসে এসে তালা ভাঙা দেখতে পান। তারা ভেতরে ঢুকে আলমারি খোলা দেখেন। কাগজপত্র এলোমেলো মেঝেতে পড়ে আছে। পরে কার্যালয় থেকে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি নজরে আসে। চুরির বিষয়ে পৌর মেয়র আনোয়ার আলী দৈনিক গণঅধিকার নিউজকে বলেন, সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল দৈনিক গণঅধিকার নিউজকে বলেন, মেয়রের কার্যালয়টি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। সিসি ক্যামেরা পর্যালোচনা করলে চুরির তথ্য পাওয়া যেতে পারে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান দৈনিক গণঅধিকার নিউজকে বলেন, মেয়রের কার্যালয়ে চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য সব ধরনের চেষ্টা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।