পায়ের তালুতে করে সোনা পাচারের চেষ্টা,আটক ১ – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৩
৪:৩৭ অপরাহ্ণ

পায়ের তালুতে করে সোনা পাচারের চেষ্টা,আটক ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৩ | ৪:৩৭
দর্শনা থেকে আটটি সোনার বারসহ সুলতান আহমেদ (৪৪) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার (১২ এপ্রিল) সকালে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সুলতান আহমেদ চাঁদপুরের চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে। বিজিবি জানায়, গোপন তথ্য ছিল এক ব্যক্তি ভ্যানযোগে দর্শনা রেলস্টেশন এলাকা থেকে সোনা পাচারের উদ্দেশ্যে দর্শনা সীমান্তের দিকে যাবেন। ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান করে। সকাল ৭টায় এক ব্যক্তিকে কেরু অ্যান্ড কোম্পানির গেট অতিক্রম করে দর্শনা সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হয়। টহলদল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেটের সামনে থেকে তাকে আটক করে তল্লাশি করে। এসময় ওই ব্যক্তির পায়ের তালুর সঙ্গে স্কচস্টেপ দিয়ে লাগানো অবস্থায় ৯৭৯.৬২ গ্রাম (প্রায় এককেজি) ওজনের আটটি সোনার বার জব্দ করা হয়। পরে সুলতান আহমেদকে আটক করে বিজিবি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।