নিউজ ডেক্স
আরও খবর
নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।
পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক
সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার
অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি
মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু
আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫
পায়ের তালুতে করে সোনা পাচারের সময় ১ জন আটক
চুয়াডাঙ্গার দর্শনা থেকে আটটি সোনার বারসহ সুলতান আহমেদ (৪৪) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার (১২ এপ্রিল) সকালে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সুলতান আহমেদ চাঁদপুরের চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন তথ্য ছিল এক ব্যক্তি ভ্যানযোগে দর্শনা রেলস্টেশন এলাকা থেকে সোনা পাচারের উদ্দেশ্যে দর্শনা সীমান্তের দিকে যাবেন। ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান করে। সকাল ৭টায় এক ব্যক্তিকে কেরু অ্যান্ড কোম্পানির গেট অতিক্রম করে দর্শনা সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হয়।
টহলদল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেটের সামনে থেকে তাকে আটক করে তল্লাশি করে। এসময় ওই ব্যক্তির পায়ের তালুর সঙ্গে স্কচস্টেপ দিয়ে লাগানো অবস্থায় ৯৭৯.৬২ গ্রাম (প্রায় এককেজি) ওজনের আটটি সোনার বার জব্দ করা হয়। পরে সুলতান আহমেদকে আটক করে বিজিবি।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।