মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে র‌্যাব সদস্য জখম – দৈনিক গণঅধিকার

রায়হান চৌধুরী
আপডেটঃ ৩১ মে, ২০২৩
৩:৩৪ অপরাহ্ণ

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে র‌্যাব সদস্য জখম

রায়হান চৌধুরী
আপডেটঃ ৩১ মে, ২০২৩ | ৩:৩৪
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন উত্তম কুমার নামে এক র‌্যাব সদস্য। একই সঙ্গে গুলিবিদ্ধ অবস্থায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাইদ ওরফে সুইটকে (২৪) আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬৮ বোতল ফেনসিডিল। মঙ্গলবার (৩০ মে) বিকেল ৫ টার দিকে হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহত র‌্যাব সদস্য ও মাদক ব্যবসায়ীকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি সিভিল দল সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে উত্তম কুমার নামে এক র‌্যাব সদস্য রক্তাক্ত জখম হন। এ সময় আত্মরক্ষায় র‌্যাব সদস্যরা গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে র‌্যাবের হাতে আটক হয় মাদক ব্যবসায়ী সাইদ ওরফে সুইট। ঘটনাস্থল থেকে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এদিকে গুরুতর আহত অবস্থায় র‌্যাব সদস্য উত্তম কুমারকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ী সাইদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান র‌্যাব সদস্যরা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আবির হোসেন। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন,এক র‍্যাব সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাকে এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। চিকিৎসাসেবা দেওয়ার পর তিনি অনেকটা আশঙ্কামুক্ত।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।