কুষ্টিয়ায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু – দৈনিক গণঅধিকার

🇧🇩 মিরপুর প্রতিনিধি 🌍 কানন 🇧🇩
আপডেটঃ ২৪ জুন, ২০২৩
৪:২০ পূর্বাহ্ণ

ফুলবল খেলা যেন কাল হলো সাকিল ও তরিকুলের জন্য

কুষ্টিয়ায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

🇧🇩 মিরপুর প্রতিনিধি 🌍 কানন 🇧🇩
আপডেটঃ ২৪ জুন, ২০২৩ | ৪:২০
কুষ্টিয়া মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে তরিকুল ইসলাম (৩৫) ও শাকিল আহম্মেদ (১৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নাইম হোসেন (১৬) নামে কিশোর। বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৩টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম এবং আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল আহম্মেদ। আহত নাইম হোসেন দৌলতপুর উপজেলার গাছের দাইড় এলাকার শরিফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদিনের মতো ফুটবল খেলছিল স্থানীয় ছেলেরা। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে শাকিল আহম্মেদ, তরিকুল ইসলাম ও নাইম হোসেন আহত হয়। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মেডিকেল অফিসার ডা. জুবাইয়া ফারজানা জানান, বজ্রপাতে গুরুতর অবস্থায় শাকিল ও নাইম নামে দুইজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এছাড়া তরিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিল আহম্মেদর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করি। নাইম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।