ব্যাংকে নগদ ডলার সর্বোচ্চ ১১৩ টাকা – দৈনিক গণঅধিকার

ব্যাংকে নগদ ডলার সর্বোচ্চ ১১৩ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ৬:২১
তীব্র সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ ডলারের দাম বেড়েই চলেছে। ব্যাংকে এখন নগদ ডলারের দাম সর্বোচ্চ ১১৩ টাকায় উঠেছে। একটি বেসরকারি ব্যাংক এখন এ দামে নগদ ডলার বিক্রি করছে। অন্যান্য বেশির ভাগ ব্যাংকে ১১১ থেকে ১১২ টাকায় প্রতি ডলার বিক্রি হচ্ছে। হাতে গোনা কয়েকটি ব্যাংকে ১১০ টাকায় ডলার বিক্রি হচ্ছে। দাম বাড়লেও ব্যাংকগুলোতে গ্রাহকরা চাহিদা অনুযায়ী ডলার পাচ্ছেন না। ফলে অনেকেই কার্ব মার্কেট থেকে ডলার কিনছেন। এদিকে কার্ব মার্কেটে চাহিদা বাড়ায় ওখানেও এর দাম বাড়ছে। গত রোববার প্রতি ডলার সর্বোচ্চ ১১৮ টাকা দরে বিক্রি হয়েছে। এখন দাম আরও কিছুটা বেড়েছে। সূত্র জানায়, বর্তমানে মেঘনা ব্যাংক নগদ ডলার সর্বোচ্চ ১১৩ টাকা করে বিক্রি করছে। বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ১১২ টাকা করে বিক্রি করছে। আল আরাফাহ ব্যাংক ১১১ টাকা ৭৫ পয়সা, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১১১ টাকা ৬০ পয়সা, আইএফআইসি, সিটি ব্যাংক এনএ, এক্সিম, গ্লোবাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, পদ্মা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ১১১ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করছে। অন্য ব্যাংকগুলো ১১০ থেকে ১১১ টাকার মধ্যে বিক্রি করছে। দুটি ব্যাংক ১১০ টাকার নীচে ডলার বিক্রি করছে। ডলার বিক্রির গড় দাম ১১০ টাকা ৮০ পয়সা। সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক ১০৯ টাকা ৫০ পয়সা, রূপালী ব্যাংক ১১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছে। এদিকে কার্ব মার্কেটে প্রতি ডলার কোথাও কোথাও ১২০ টাকা দরেও বিক্রি হচ্ছে। তবে গড়ে ১১৭ টাকা ৮০ পয়সা থেকে ১১৮ টাকার মধ্যেই বেশির ভাগ ডলার বেচাকেনা হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার