পাবনায় কৃষি জমির মাটি উত্তোলন করায় লাখ টাকা জরিমানা – দৈনিক গণঅধিকার

পাবনায় কৃষি জমির মাটি উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৪ | ৬:১৮
পাবনার ভাঙ্গুড়ায় প্রশাসনের নজর এড়াতে রাতের বেলায় অবৈধভাবে কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করার অপরাধে কামরুজ্জামান পিন্টু (৪৬) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী। দন্ডিত কামরুজ্জামান পিন্টু উপজেলার খানমরিচ ইউনিয়নের পাটুল গ্রামের হাজী সামসুল হুদা মাস্টারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার দিলপাশার ইউনিয়নের পাঁচ বেতুয়ান গ্রামে বাধের পাশে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। দিনের বেলায় ভ্রাম্যমাণ আদালতের ভয়ে রাতভর মাটি কাটা হয়। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাসমীয়া আক্তার রোজী। বাধের পাশে কৃষিজমির মাটি কাটা ও বিক্রির অপরাধে কামরুজ্জামান পিন্টুর থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি করবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ভাঙ্গুড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাটি ও বালু ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দন্ডিত ব্যক্তি এ কাজের পুনরাবৃত্তি করবেন না বলেও মুচলেকা প্রদান করেছেন। তিনি এ কাজের পুনরাবৃত্তি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেন, দীর্ঘদিন থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অপরাধীরা কৃষিজমির মাটি কেটে বিক্রি করে আসছিলেন। কৃষিজমির উর্বর মাটি কাটার কারণে জমিতে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া মাটি পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।