চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা – দৈনিক গণঅধিকার

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৪ | ৩:০২
সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার সিদ্ধান্তের কথা জানায় চট্টগ্রাম নগর ছাত্রলীগ। নগর ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, নগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিককে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ ১৩ মে সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত করে সংগঠনের একাংশ। চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ গণমাধ্যমে বলেন, এই কমিটির বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলাসহ নানা অভিযোগ রয়েছে। এ জন্য কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগ অস্বীকার করেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক। তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।