বাজারে সাতক্ষীরার ‘হিমসাগর’ আম বিক্রি শুরু – দৈনিক গণঅধিকার

বাজারে সাতক্ষীরার ‘হিমসাগর’ আম বিক্রি শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৪ | ১১:৫৬
সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম বাজারে উঠতে শুরু করেছে। জেলা প্রশাসকের আম সংগ্রহের ক্যালেন্ডার অনুযায়ী বুধবার থেকে এই আম পাড়া শুরু হয়েছে। সাতক্ষীরার বাজারগুলো এখন আমে ভরে গেছে। যেদিকে তাকানো যায়, শুধু আম আর আম। বুধবার (২২ মে) সাতক্ষীরা বড়বাজারে দেখা যায়, আমের বাজারে ক্রেতা-বিক্রেতার মধ্যে দর কষাকষি চলছে। গোবিন্দভোগ ২০০০ থেকে ২৫০০ টাকা মণ, গোপালভোগ ১৫০০ থেকে ২০০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। হিমসাগর আজকে বাজারে আসায় দাম একটু চড়া। হিমসাগর বিক্রি হচ্ছে ২৭০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। তবে অনেকেই বলছেন আমের সাইজ অনুযায়ী দামদর করা হচ্ছে। যাদের আমের সাইজ অনেক ভালো তাদের দর বেশি হচ্ছে। আম বিক্রি করতে আসা আকিব হোসেন বলেন, ‘এবার ১৫ লাখ টাকার বাগান কিনেছি। গত কয়েক বছরের তুলনায় এবার আমের ফলন কম হয়েছে। তারপরও আশা করছি, বিক্রি করে লাভবান হতে পারবো। কারণ এবার যেসব গাছে আম ধরেছে, সেগুলোতে ফলন অনেক ভালো হয়েছে। আমার যেসব গাছে হয়নি, সেগুলোতে একটিও আসেনি।’ ফলন কম হওয়ার কারণে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বছর অনেক গরম পড়েছে, যার কারণে আম গাছ থেকে ঝরে গেছে। মুকুল আসা থেকে শুরু করে আম পাড়া পর্যন্ত একই গরম এবার পড়েছে। এ জন্য ফলন এবার অনেকটাই কম।’ সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে জানা যায়, জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন। এর মধ্যে সদর উপজেলায় এক হাজার ২৩৫ হেক্টর, কলারোয়ায় ৬৫৮ হেক্টর, তালায় ৭১৫ হেক্টর, দেবহাটায় ৩৮০ হেক্টর, কালিগঞ্জে ৮২৫ হেক্টর, আশাশুনিতে ১৪৫ হেক্টর ও শ্যামনগরের ১৬০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। জেলায় সরকারি তালিকাভুক্ত ৫ হাজার ২৯৯টি আমবাগান এবং ১৩ হাজার ১০০ চাষি রয়েছেন। সব মিলে ৪ হাজার ১১৮ হেক্টর জমিতে আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, ‘আজ থেকে সাতক্ষীরা হিমসাগর আম সংগ্রহ শুরু হয়েছে। এর আগে স্থানীয় কয়েকটি জাতের আম দিয়ে ৯ তারিখ থেকে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু হয়। পর্যায়ক্রমে ২৯ মে ল্যাংড়া ও ১০ জুন আম্রপালি আম সংগ্রহ হবে। মনে রাখতে হবে, গাছের সব আম একসঙ্গে পাকে না।’ আমের রঙ আসার আগে না পাড়ার অনুরোধ জানান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।