৪ বছর সাজা শেষে ভারতে ফিরলেন শেভরন – দৈনিক গণঅধিকার

৪ বছর সাজা শেষে ভারতে ফিরলেন শেভরন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৪ | ৪:৫৭
বাংলাদেশে সাজা শেষ হওয়ায় শেভরন কুমার (২৪) নামের এক ভারতীয় নাগরিককে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে স্থল বন্দরের শূন্যরেখায় বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন, কাস্টমস ও থানা পুলিশের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। মানসিক ভারসাম্যহীন শেভরন নাটোর জেলা কারাগারে প্রায় আড়াই বছর আটক ছিলেন। তার বাড়ি ভারতের বিহার রাজ্যের রানাগঞ্জে। পুলিশ জানায়, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০২০ সালের ২ জানুয়ারি শেভরনকে আটক করে নাটোর জেলা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে ছিলেন ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়। সাজার মেয়াদ শেষ হলে গত ৩০ এপ্রিল প্রত্যাবাসনের জন্য তাকে দর্শনা চেকপোস্ট সীমান্তে নেওয়া হয়। কিন্তু সেদিন তার কোনো অভিভাবক উপস্থিত না থাকায় ভারতীয় স্থানীয় থানা পুলিশ তাকে গ্রহণ করেনি। ফলে আবার ঠাঁই হয় কারাগারে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে দর্শনা বন্দরের চেকপোস্ট দিয়ে শেভরন কুমারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়। শেভরন কুমারের বাবা দেবনাথ ঋষি বলেন, ‘আমি গরিব মানুষ। দীর্ঘদিন পর সবার প্রচেষ্টায় আমার সন্তানকে ফিরে পেলাম।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।