দামুড়হুদা সীমান্তে বোমা বিষ্ফোরণে যুবক আহত – দৈনিক গণঅধিকার

দামুড়হুদা সীমান্তে বোমা বিষ্ফোরণে যুবক আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৪ | ২:০৭
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বোমা বিষ্ফোরণে নবিউল ইসলাম নবীন নামে একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) রাত ১০ টার দিকে শরীরে অসংখ্য বোমার স্প্লিন্টার নিয়ে চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে রাত ৯টার দিকে সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের নদীর ধারে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। আহত নবিউল ইসলাম নবীন (৩৮) একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। দর্শনা থানার এস আই টিপু সুলতান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল ভারত সীমান্তবর্তি এলাকা। এলাকার কেউ মুখ খুলছে না। আহত নবিউলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ বোমার স্প্লিন্টারে আহত নবিউল ইসলাম ভর্তি আছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তার সাথে কথা বলেছেন দামুড়হুদা থানার এস আই মোহাম্মদ তারেক। তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় কেউ তাকে লক্ষ্য করে বোমা কিংবা সর্টগানের ছড়রা গুলি ছুড়তে পারে। নবিউল নিজেও কিছু বুঝতে পারেনি বলে পুলিশকে জানিয়েছে।’ নবিউল জানিয়েছে, হঠাৎ বিকট শব্দ শোনা যায়। তারপরই সে মাটিতে পড়ে যায়। শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে অন্তত পঞ্চাশটির মতো বোমার স্প্লিন্টারের কিংবা সর্টগানের ছড়রা গুলির ক্ষত পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত নবীউল বলেন, প্রচন্ড গরমে নদীর ধারে হাটাহাটি করছিলাম। এসময় হোঁচট খেয়ে পড়ে যাই। পরে বিকট শব্দ শুনতে পাই। এরপর কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ধোয়ায় অন্ধকার হয়ে যায়। এ ব্যাপারে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি এখনো স্পষ্ট নয়। খোঁজখবর নেয়া হচ্ছে। আহত ব্যক্তিকে পুলিশ প্রহরায় রাখা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।