খণ্ডকৃত লাশবোঝাই ট্রলি ব্যাগ শনাক্ত করা প্রায় অসম্ভব: পশ্চিমবঙ্গ পুলিশ – দৈনিক গণঅধিকার

খণ্ডকৃত লাশবোঝাই ট্রলি ব্যাগ শনাক্ত করা প্রায় অসম্ভব: পশ্চিমবঙ্গ পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ১০:৫৯
পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের নিহত এমপি আনোয়ারুল আজীম আনারের দেহের খণ্ডাংশ বোঝাই ট্রলি ব্যাগটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কারণ দেহাংশ নিখোঁজের ২২ দিন পেরিয়ে গেছে। বৃহস্পতিবার (৭ জুন) এ কথা বলেছেন কলকাতা সিআিইডির এক কর্মকর্তা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। সিআইডি কর্মকর্তা বলেছেন, ২২ দিন হয়ে গেছে। ট্রলি ব্যাগটি শনাক্ত করা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। কিন্তু আমাদের কর্মকর্তারা খোঁজ জারি রেখেছে। বাংলাদেশের পুলিশের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেবো। বিভিন্ন চ্যালেঞ্জ স্বত্বেও গোয়েন্দা কর্মকর্তারা নিউ টাউন এলাকার আশেপাশে দেহের খণ্ডাংশের অনুসন্ধান অব্যাহত রেখেছেন। যে ফ্ল্যাটে বাংলাদেশের এমপি খুন হয়েছেন সেখানে পাওয়া ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে দেখার পরিকল্পনা করছেন কর্মকর্তারা। গত ১২ মে চিকিৎসার কথা বলে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন তিনি। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর কিছু দিন তার খোঁজ পাওয়া যায়নি। এর পাঁচ দিন পরে ১৮ মে বরাহনগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন গোপাল বিশ্বাস। কিন্তু আর খোঁজ মেলেনি টানা তিনবারের এই সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পাশের নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর ফ্ল্যাটে আনারকে খুন করা হয়েছে। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ। তবে মরদেহের সন্ধান মেলেনি সেখানে। ওই হত্যাকাণ্ডকে ঘিরে ভারত ও বাংলাদেশে পৃথক মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারও হয়েছেন বেশ কয়েকজন। এরপর নিয়ম অনুসারে তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড শেষে ইতোমধ্যে আদালতের কাছে জবানবন্দিও দিতে শুরু করেছেন আসামিরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।