চট্টগ্রামে ছাত্রকে পেটানোর দায়ে মাদ্রাসাশিক্ষক আটক – দৈনিক গণঅধিকার

চট্টগ্রামে ছাত্রকে পেটানোর দায়ে মাদ্রাসাশিক্ষক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ১১:১৯
চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্রকে পেটানোর দায়ে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে থানা পুলিশ। রোববার (৯ জুন) বেলা ৩ টার দিকে মাদ্রাসা তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষকের নাম মো. আব্দুল্লাহ। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে অবস্থিত তানযিমুল মোমীন হেফজখানার শিক্ষক ও চুনতি ইউনিয়নের হাটখোলা মুড়ার বাসিন্দা বশির আহামদের পুত্র। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মে সকাল ৬টার দিকে ওই মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল মুহিতকে (১৩) কুরআন শরীফ রাখার স্ট্যান্ড (রেহেল) দিয়ে আঘাত করে। এতে স্ট্যান্ড ভেঙে গিয়ে ছাত্রটির চোখে মারাত্মক জখম হয়। আহত শিশুটির মা রেনু আরা বলেন, শিক্ষক আব্দুল্লাহ প্রায় সময় রাগান্বিত হয়ে আমার ছেলেকে মারধর করেন। ওই দিন ও আমার ছেলেকে স্ট্যান্ডের আঘাতে তার চোখে মারাত্মক জখম সৃষ্টি হয়েছে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি। কোনো সমাধান না পাওয়ায় লোহাগাড়া থানায় মামলা দায়ের করেছি। লোহাগাড়া থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে একটি মামলা হয়েছে। আটককৃত শিক্ষককে আদালতে প্রেরণ করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।