মণিরামপুরে রাইস মিলে নিয়ন্ত্রণহীণ ট্রাকের ধাক্কায় নিহত ২ – দৈনিক গণঅধিকার

মণিরামপুরে রাইস মিলে নিয়ন্ত্রণহীণ ট্রাকের ধাক্কায় নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ২:৩০
যশোরের মণিরামপুর উপজেলার বেলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটো রাইস মিলে ঢুকে পড়ায় ট্রাকচালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ জুন) সকারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– যশোরের মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান (৮৫) এবং ট্রাকের হেলপার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভাটা এলাকার আনু মিয়া (৫০)। পুলিশ জানায়, গাজীপুরের ট্রাকচালক নূরুল ইসলাম (৪২) গাজীপুর থেকে সরকারি প্রজেক্টের পানির ট্যাংক নিয়ে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১২-০৪৪০) মণিরামপুর উপজেলার বাঁধাঘাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর ব্যাপারী রাইস মিলের গেটের সাইডে ঢুকে যায়। এ সময় দোকানে চা পানরত অবস্থায় আব্দুর রহমান ও ট্রাকের হেলপার আনু মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন চালকসহ দুজনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ ট্রাক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় ট্রাকচালক সামান্য আহত হয়েছেন। তাকে আটক করা হয়েছে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।