মেহেরপুরে ঐতিহ্যবাহী আম-চিড়া-দই উৎসব অনুষ্ঠিত – দৈনিক গণঅধিকার

মেহেরপুরে ঐতিহ্যবাহী আম-চিড়া-দই উৎসব অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৪ | ১১:৫৫
কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী সংস্কৃতি। তবে নানা উদ্যোগে এসব সংষ্কৃতি টিকিয়ে রাখার চেষ্টা বিদ্যমানও রয়েছে। তেমনি এক সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে দই, লাল ধানের চিড়া ও হিমসাগর আমের উৎসব। শনিবার (১৫ জুন) সকালে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে আম, চিড়া, দই ও মিষ্টির এ আয়োজন করা হয়। উৎসবের সমন্বয়ক হাসানুজ্জামান মিলন জানান, একটা সময় এ মৌসুমে আমন ধান উঠলে বাড়ি বাড়ি নতুন ধানের চিড়া, বাগানের আম ও বাড়িতে তৈরি দই, মিষ্টি দিয়ে জামাই আপ্যায়ন করা হতো। অতিথিদের আপ্যায়নেও থাকতো এসব খাবার। বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে ফাস্টফুডের দোকানই হয়েছে ভরসা। নতুন আত্মীয়তায় দেখাশোনাও করা হয় রেস্টুরেন্টে। তাই আগামী নতুন প্রজন্মকে জানাতে আর পুরানো সংস্কৃতিকে স্মরণ করতেই এ আয়োজন করা হয়েছে। এ বিষয়ে উদ্যোক্তা রাজু আহমেদে বলেন, এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে। প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহ্যবাহী এ আয়োজন করা হয়েছে। উৎসবে সমন্বয়ক জারাফাত ইসলাম, অ্যাডভোকেট রাকিবুল ইসলাম, হাসানুজ্জামান মিলন, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।