চুয়াডাঙ্গার উথলীতে রেললাইনে ফাটল, ধীরে ধীরে চলছে ট্রেন – দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গার উথলীতে রেললাইনে ফাটল, ধীরে ধীরে চলছে ট্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৪ | ১১:৪৭
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ধীরগতিতে চলছে ট্রেন। রবিবার (১৬ জুন) বেলা ১১ টার দিকে দর্শনা হল্ট ও উথলী স্টেশনের মাঝামাঝি স্থানে ঘোড়ামারা রেলগেটের অদূরে হঠাৎ এ ফাটল দেখা দেয়। ফাটল ধরা স্থানে লাল কাপড় টাঙিয়ে মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন উথলী স্টেশন মাস্টার স্বপন বিশ্বাস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেললাইনে ফাটলের বিষয়টি উথলী ঘোড়ামারা রেলগেটের গেটম্যানের নজরে এলে তিনি কর্তৃপক্ষকে জানান। এরপরই ঘটনাস্থলে লাল কাপড় টাঙিয়ে মেরামতের কাজ শুরু হয়। এতে ফেটে যাওয়া স্থানটি ধীরগতিতে অতিক্রম করছে ট্রেন। উথলী স্টেশন মাস্টার স্বপন বিশ্বাস বলেন, বিষয়টি জানার পরপরই মেরামতের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থল দিয়ে ট্রেন ধীরগতিতে চলছে। চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, উথলীতে রেললাইনের একটি জায়গায় ফাটল দেখা দিয়েছে বলে জেনেছি। ওই অংশ কেটে বাদ দিয়ে মেরামতের কাজ চলছে। ঘটনাস্থল দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। এতে ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটবে না। এর আগে গত ১৬ জানুয়ারি একই স্থানে ফাটল দেখা দিয়েছিল। ওইসময় উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ জানিয়েছিলেন, অতিরিক্ত ঠান্ডার কারণে রেললাইনে ফাটলের ঘটনা ঘটতে পারে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।