কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরি ও নৌকার সংঘর্ষে নিখোঁজ ১ – দৈনিক গণঅধিকার

কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরি ও নৌকার সংঘর্ষে নিখোঁজ ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১০:৩৯
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কালুরঘাট এলাকায় ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন ২ ব্যক্তি। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন অপর একজন। শনিবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর কালুরঘাট এলাকা থেকে নৌকায় করে বোয়ালখালীতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ ব্যক্তির নাম আশরাফ উদ্দিন কাজল (৫৩) এবং উদ্ধার হওয়া ব্যক্তির নাম নুর কাদের (৩৮)। চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ‘কালুরঘাট এলাকায় ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকার দুই যাত্রী কর্ণফুলী নদীতে পড়ে গেছেন। তারা চট্টগ্রাম শহর থেকে বোয়ালখালী যাচ্ছিলেন। স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করলেও আরেকজন নদীর স্রোতে ডুবে গেছেন। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’ কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, ‘উদ্ধার হওয়া ব্যক্তির কথায় এখানে আরও একজন নিখোঁজ আছেন। তার নাম আশরাফ উদ্দিন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।