রংপুরে নিজ গ্রামে ফায়ার ফাইটার সোহানুরের দাফন – দৈনিক গণঅধিকার

রংপুরে নিজ গ্রামে ফায়ার ফাইটার সোহানুরের দাফন

রংপুর প্রতিনিধি
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫৭
সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় মারা যাওয়া ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়নের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটে সোহানুরের মরদেহ বহনকারী ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে পৌঁছায়। গ্রামে অ্যাম্বুলেন্স প্রবেশের পর সোহানুরকে একনজর দেখার জন্য ছুটে আসেন গ্রামের মানুষজন। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ নামানোর পর তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। রাত সাড়ে ১০টায় বাড়ির পাশের একটি মাঠে সোহানুরের জানাজা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা সচিবালয়ে আগুন লাগার খবর পান। রাত ১টা ৫৪ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ১০ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকের ধাক্কায় সোহানুর মারা যান। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুর আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।