নিউজ ডেক্স
আরও খবর
ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার
দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ
দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি
জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ
মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারকে মঈন খানের চিঠি
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও তার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মৃতিচারণ করে ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ড. আবদুল মঈন খান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দেওয়া চিঠিতে তিনি বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মনমোহন সিং ছিলেন ভারতের আধুনিক অর্থনৈতিক কাঠামোর স্থপতি। ভারতের স্বাধীনতার কয়েক দশক পরে তিনি ভারতের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বের কাছে উন্মুক্ত করার দূরদর্শিতা দেখিয়েছিলেন, যার ফলে দেশটি বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতির সর্বোচ্চ সুবিধা অর্জন করেছিল।
রবিবার (২৯ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে গণমাধ্যমকে এ চিঠির কথা জানান ড. মঈন খান।
ব্যক্তিগতভাবে ড. সিংয়ের সঙ্গে আলাপচারিতা করার সৌভাগ্য হয়েছিল উল্লেখ করে ড. মঈন খান চিঠিতে বলেন, ভারতের অর্থমন্ত্রী হিসেবে ড. সিং আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি যখন আর সরকারে থাকবেন না, তখন আপনি কী করবেন।’ আমি এর মধ্যে দুটি অন্তর্দৃষ্টি অনুভব করেছি, কিন্তু সুনির্দিষ্টভাবে না গিয়ে, আমি তাকে জানিয়েছিলাম, আমি সরকারে না থাকলে আপনি যেমনটি করবেন ঠিক তেমনটাই করবো। তিনি হেসে বললেন, ‘আমি অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরে যেতে চাই।’ আমি বললাম, এটা আমারও ইচ্ছা।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।