আড়াইহাজারে ফের গণপিটুনিতে ডাকাত নিহত – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫
১:০৭ অপরাহ্ণ

আড়াইহাজারে ফের গণপিটুনিতে ডাকাত নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ | ১:০৭
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফের গণপিটুনিতে মুকুল (৪৫) নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাহমুদ ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল জোগারদিয়া এলাকার একটি সেচ পাম্পের কাছে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে আশপাশের লোকজন একত্রিত হয়ে ডাকাতদের ঘেরাও করে। প্রায় চার থেকে পাঁচশ’ লোকের উপস্থিতিতে ডাকাত দলের সদস্যদের পালানোর সুযোগ কমে আসে। সাত-আটজন ডাকাত পালিয়ে গেলেও মুকুল নামে এক ডাকাত সদস্যকে ধরে ফেলে উত্তেজিত জনতা। গণপিটুনির একপর্যায়ে মুকুল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওসি এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২৬ ডিসেম্বর উপজেলার হাইজাদি ইউনিয়নের কাহিন্দি গ্রামে গণপিটুনিতে বিল্লাল নামে আরও এক ডাকাত নিহত হন। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।