নিউজ ডেক্স
আরও খবর
নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।
পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক
সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার
অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি
মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু
আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫
নওগাঁর সাপাহারে যানজট নিরসনে কঠোর নির্দেশনা জারি।
সাপাহার উপজেলায় আমের মৌসুমকে সামনে রেখে বাজার এলাকায় সৃষ্ট যানজট নিরসন, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ ও আম বাজারজাতকরণ প্রক্রিয়া আরো সহজতর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ মে থেকে এ নির্দেশনা কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, \'সাপাহার জিরো পয়েন্ট এলাকায় কোনো ধরনের যাত্রী উঠানামা বা যানবাহন পার্কিং করা যাবে না। যানজট নিরসনে বিভিন্ন এলাকার যাত্রীদের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করা হয়েছে।\'নির্দেশনায় আরো বলা হয়েছে: \'নওগাঁ ও পত্নীতলা থেকে আগত যানবাহন গোডাউনপাড়া মোড় এবং পোরশাগামী যাত্রী সাধারণগন জয়পুর ফিলিং স্টেশন মোড় ব্যবহার করবে। তিলনা গামী যাত্রীরা পশু হাসপাতাল অফিসের সামনে উঠানামা করবেন। খঞ্জনপুর ও জবই থেকে আগত যানবাহনের জন্য নির্ধারিত স্থান পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এবং আগ্রাদ্বিগুন গামী যানবাহন মহিলা কলেজ রাস্তার সম্মুখে পার্কিং ও যাত্রী উঠানামা করবে।\'উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮টি গুরুত্বপূর্ণ পয়েন্ট যানজটমুক্ত রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনবল নিয়োগ করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সেখানে জানানো হয়।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।