পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্ব, ‘গুলিতে’ বিএনপি কর্মী নিহত – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫
৬:২৩ অপরাহ্ণ

পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্ব, ‘গুলিতে’ বিএনপি কর্মী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৬:২৩
নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির এক পক্ষের হামলায় অন্য পক্ষের একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাছনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম ওরফে সফু (৪০)। তিনি আব্বাসনগর গ্রামের মৃত তারাব উদ্দিনের ছেলে। স্থানীয় একটি স মিলে কাঠ কাঁটার কাজ করতেন সফু।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান (রাশেদ) আসন্ন ঈদ উপলক্ষে দুর্গাপুরে শুভেচ্ছা পোস্টার ও ছোট ছোট বিলবোর্ড পাঠান। তার কর্মী-সমর্থকেরা বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগাতে থাকে। দুর্গাপুর পৌরসভার পুলিশ মোড় এলাকায় বিলবোর্ড টানানোর সময় একই রাজনৈতিক দলের প্রতিপক্ষরা বাধা দেন।হামিদুর রহমান বিষয়টি দুর্গাপুর থানা পুলিশকে লিখিতভাবে জানান। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। রাত সাড়ে ৮টার দিকে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে এক দল লোক আব্বাসনগর গ্রামে গিয়ে হামিদুর রহমানের বাড়িতে হামলা চালায়। তারা আব্বাসনগর বাজারেও হামলা ও ভাঙচুর করে। হামলায় হামিদুর রহমানের ভাতিজা সফু প্রাণ হারান। এ সময় আরও অন্তত ছয়জন আহত হন।মৃতের স্বজনদের অভিযোগ, মোটরসাইকেল ও একটি পিকআপে করে দেশিয় অস্ত্র নিয়ে এসে হামলা চালানো হয়। একপর্যায়ে তারা গুলি ছোঁড়ে। পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সফু মারা যান।হামিদুর রহমানের ভাতিজা শাকিল বলেন, ‘বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পৌরসভার পুলিশ মোড় এলাকায় বিলবোর্ড টানাতে গেলে কিছু লোকজন বাধা দেয়। তারা আমাদের ৪০টি বেলবোর্ড ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এরপর আমরা থানায় লিখিত অভিযোগ দেই। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাতে আমাদের বাড়িঘরে হামলা ও আমার চাচাতো ভাই সফুকে গুলি করে হত্যা করা হয়।’দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘গুলির ঘটনা ঘটেছে কি না তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।