কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ – দৈনিক গণঅধিকার

কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ২:৫৮
কুমিল্লার মুরাদনগরে বিএনপি এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলা সদরে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ৬৫ নেতাকর্মী আহত হয়েছে। তাছাড়া সাংবাদিক শাহ ইমরান, আব্দুল্লাহ আল মারুফ, মঈন নাসের খাঁন রাফি, হাবিবুর রহমান মুন্নাসহ ৬ সাংবাদিক আহত হয়েছে। এ ঘটনায় ওই উপজেলা সদরে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে পুর্ব ঘোষণা অনুযায়ী ছাত্র জনতার উদ্যোগে মুরাদনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং তার বাবা প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ওই মিছিল সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে থানা চত্ত্বরের দিকে যাচ্ছিল। এ সময় আল্লাহু চত্ত্বরে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এদিকে একই দিনে বিএনপি নেতাকর্মীদেরকে কারাগারে প্রেরণ এবং রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা ছাত্রদল। এতে হামলা পাল্টা হামলা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক, ইউপি সদস্য মোঃ শেকন মিয়া, মাসুদুল রানা, ইউনুস মিয়া, মোঃ কাইয়ুমসহ ছাত্র জনতা পক্ষের ৫০ জন আহত হয়েছে। এতে কায়কোবাদ গ্রুপের ওমর উল্লাহসহ ১৫ জন আহত হয়েছে। মুরাদনগর উপজেলার সাবেক ছাত্র সমন্বয়ক এডভোকেট ওবায়দুল হক ছিদ্দিকী বলেন, আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ একটি বিক্ষোভ সমাবেশ করছিলাম। এতে কায়কোবাদের অনুসারীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় আমাদের ৫০জন ছাত্র জনতা রক্তাক্ত জখম হয়। তাছাড়া আরো অনেকে ইটপাটকেলে হামলার শিকার হন। কায়কোবাদের অনুসারীরা যখন মিছিল সমাবেশ করে আমরা তাতে কখনো বাঁধা দেই না। কিন্তু আমরা যখন মিছিল সমাবেশ করতে যাই তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করছি। মুরাদনগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, কায়কোবাদ গ্রুপের হামলায় আমি নিজেও আহত হয়েছি। এখানে শান্তিপূর্ণ সভা সমাবেশে নিয়মিত বাঁধা দিচ্ছেন কায়কোবাদের অনুসারীরা। এখানে সুষ্ঠুভাবে গণতন্ত্র চর্চা করা যাচ্ছে না। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, বুধবার আমাদের পুর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ এবং রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। আমরা যখনই কর্মসূচি দেই তখনই উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীরা পাল্টা কর্মসূচি দিয়ে আমাদের সাথে সংঘর্ষ সৃষ্টি করতে চায়। আজকে বিএনপি\'র কার্যালয়ে তারা হামলা চালিয়েছে। পুলিশের সহায়তায় তারা এ হামলা চালায়। এতে যুবদল নেতা ওমর উল্লাহ, ইমন, পারভেজ, কামাল হোসেনসহ ১৫ জন আহত হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।