নিউজ ডেক্স
আরও খবর
নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।
পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক
সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার
অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি
মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু
আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫
চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
রাজশাহীর চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) রাত্রী ১০ টার দিকে চারঘাট উপজেলার ইউসূফপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃততা হলো, রাজশাহীর চারঘাট উপজেলার ইউসূফপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সিহাব হোসেন (২৪) ও রাজশাহী মহানগর বেলপুকুরের ক্ষুদ্রজামিরা গ্রামের ওয়াজ নবীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। এসময় তাদের হেফাজত হতে ১২৪ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়। র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি অভিযানিক দল জানতে পারে যে রাজশাহীর চারঘাটে কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী চর এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ক্রয় – বিক্রয়ের জন্য মজুদ করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ১৪ আগষ্ট রাতে একটি অভিযানিক দল ইউসুফপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ও তাদের হেফাজত হতে ১২৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।