কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ – দৈনিক গণঅধিকার

শাহাদাত হোসেন
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫
৩:০৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০

শাহাদাত হোসেন
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ৩:০৪
কক্সবাজারের উখিয়া সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে উখিয়া কাঁচা বাজার সড়কে সংঘটিত এই দুর্ঘটনায় ১৬টি দোকান ও ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনায় দগ্ধ হয়ে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এবং ফায়ার সার্ভিসের এক কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়া কাঁচা বাজার সড়কের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি। বাজারে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়লে রামু, কক্সবাজার ও টেকনাফ থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট ঘটনাস্থলে আসে। মোট ১০টি ইউনিট টানা দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান মোহাম্মদ আলী (৫৭) নামের এক কাপড় ব্যবসায়ী। তিনি সাতকানিয়া উপজেলার বাসিন্দা ছিলেন এবং উখিয়া সদরে একটি বেডশিট ও পর্দার দোকানের মালিক ছিলেন। উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মত নাসরিন জেরিন জানান, নিহত মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহত ১০ জনের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।কক্সবাজার সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিক জানান, প্রাথমিকভাবে ১৬টি দোকান ও দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা হবে।আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ব্যাপক ক্ষতির পর সরকারের সহায়তা কামনা করেছেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দেশের সারাদেশের স্থানীয় বাজারগুলোতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে এই ঘটনা আবারও জোরালোভাবে সামনে এনেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।